সুনামগঞ্জে ধর্ষণ-অপহরণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২২

সুনামগঞ্জে ধর্ষণ-অপহরণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের পৃথক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ছাতক উপজেলার দিঘলী চানুপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে রাজন মিয়া (২২)। সুনামগঞ্জ সদর উপজেলার মফিকুল ইসলামের ছেলে মনির মিয়া(২৪) আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া (৩০), আব্দুস সালামের ছেলে শামীম মিয়া (২২)।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নান্টু রায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট