২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২২
বিশেষ প্রতিবেদক
মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির দুইজন নেতা যে অবমাননাকর মন্তব্য করেছেন তা বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। বিজেপি নেতা নুপুর শর্মাসহ তার সহকর্মীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদমূখর এখন সারা বিশ্বের মুসলমানরা। ভারতীয় এক টেলিভিশন বিতর্কে মহানবী (সঃ) এবং তাঁর স্ত্রী হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে নুপুর শর্মার মন্তব্য এবং সেটিকে সমর্থন করে তার সহকর্মীর টুইট করার বিষয়টি অন্যান্যদের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দৃষ্টিগোচর হয়েছে। আজ ( ৭ জুন মঙ্গলবার -) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
বিবৃতিতে আরও বলেন- অন্যের বিশ্বাস ও ধর্মকে আঘাত করে নুপুর শর্মার আক্রমণাত্মক মন্তব্য সংকীর্ণতা ও চরম ধৃষ্টতার শামিল। তাদের মন্তব্যে জনসমাজে বিভাজন রেখা সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এহেন মন্তব্য সম্পূর্ণরুপে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে অবজ্ঞা করা, যা সর্বজনীন মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই অমর্যাদাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তবে দলের মুখপাত্র নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত ও অপর নেতা নবীন কুমার জিন্দালকে বহিস্কার করায় বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিশ্বাস করে-উভয় দেশের জনগণের মধ্যে সুপ্রাচীনকাল থেকে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরের মতোই অক্ষুন্ন থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D