২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
সিলেটের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মিজানুর রহমান ভুঁইয়া অস্ত্র আইনে একটি মামলায় আব্দুল হাকিম কিবরিয়া ও ফজলু মিয়া নামে ডাকাতদলের দুই সদস্যের বিরুদ্ধে অস্ত্র আইনে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রোববার (৫ই জুন) এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের এস আই আজিজুর রহমানের নেতৃত্বে একটি টিম রাত্রীকালীন কর্তব্য পালনকালে গোপনসূত্রে জানতে পারেন, উপজেলা ১নং নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামে ডাকাত আব্দুল হাকিম কিবরিয়া’র ঘরে ৪/৫ জন সঙ্গীসহ নিজ ঘরে অবস্থান করছে। এর আগে ডাকাতদল নাসির আহমদ পাবেল নামক এক ব্যক্তির বাড়িতে কলাপসিবল লক ভেঙে অস্ত্রের মুখে নগদ অর্থ, সোনা, মোবাইল সহ ডাকাতি করে নিয়ে আসে। পুলিশের অভিযানে ডাকাত আব্দুল হাকিমের এর বসতঘর থেকে ডাকাত আব্দুল হাকিম কিবরিয়া, ফজলু মিয়া, মোঃ রাসেল, আমিনুল ইসলাম, মোঃ মোশারফসহ বেশ কয়েকজনকে ঐ রাতে আটক করা হয়।
পুলিশ ডাকাত সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তাদের ঘর তল্লাশি চালিয়ে আব্দুল হাকিম কিবরিয়ার ঘরের বিছানার নিচ থেকে ১টি ওয়ান সূটার পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও ফজলু মিয়ার বসতঘরের বিছানার নিচ থেকে ১টি ওয়ান সূটার পাইপগান, ১টি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় ডাকাতি করে নিয়ে আসা নগদ অর্থ ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়। আসামী আব্দুল হাকিম কিবরিয়া ব্রাম্মনবাড়িয়া জেলার পাগাচং এলাকার চানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বর্তমানে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামে বসবাস করছে ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার স্বজনশ্রী গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে ফজলু মিয়া। বর্তমানে সে সিলেট নগরীর উত্তর বালুচচের বসবাস করছে।
এ ঘটনায় অস্ত্র আইনে ২১শে ফেব্রুয়ারি ২০২০ সালে জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় বিচারিক কার্যক্রম শেষে ৫ জুন স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মিজানুর রহমান ভুঁইয়া অস্ত্র আইন ১৯৭৮ এর দুইটির ধারায় আসামী আব্দুল হাকিম কিবরিয়া ও ফজলু মিয়াকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
সাজার বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী সৈয়দ আনোয়ারুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিদ্বয় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
স্পেশাল ট্রাইব্যুনাল -৪ এর এপিপি এড. মালেকা বানু পারভীন এই রায়ের বিষয়ে বলেন, অস্ত্র আইনে এ মামলার রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানুষের স্বাভাবিক জীবন যাতে বিনষ্ট না হয় সেজন্য এই রায় অনুকরণীয় হিসেবে থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D