|
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুন ৫, ২০২২
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুন) বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি তাহার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ অকৃতজ্ঞ দল, জনগনের দুঃসময়ে পাশে থাকে না। বিএনপি’র রাজনীতি হলো গণতন্ত্র ও জনকল্যাণের রাজনীতি। দেশের যে কোনো দুর্যোগে দুঃসময়ে বিএনপি জনগণের পাশে ছিলো এবং রয়েছে। তিনি আরো বলেন, চলমান বন্যায় সিলেটে বিপুল ক্ষতি হলেও সরকার দলের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বন্যার্তদের কল্যাণে দাঁড়াতে দেখা যায়নি। আওয়ামীলীগ দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত রয়েছে। তারা বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। অথচ তাদের দুর্নীতির মাশুল দিতে হচ্ছে জনগণকে। যার প্রমাণ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। দেশের চরম দুর্যোগেও আওয়ামীলীগ বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে উল্টো ত্রাণ নিতে আসা মানুষকে লাঠিপেটা করেছে। অন্যদিকে বিএনপি বন্যার শুরু থেকেই জনগণের পাশে থেকে সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছে। বন্যার পানি নেমে গেলেও বিএনপি’র সহযোগিতা থেমে নেই।
ত্রান সামগ্রী বিতরনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সিলেটে বন্যার শুরু থেকে এখনো পর্যন্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছি। এর ধারাবাহিকতায় গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলার অন্যান্য এলাকার ন্যায় আজ দুবাগেও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মধ্যে আমরা ত্রান সামগ্রী বিতরণ করছি। তিনি বলেন, ইনশাআল্লাহ বিএনপি জনগণের ভোটের মাধ্যমে আগামীতে সরকার গঠন করলে অতীতের ন্যায় বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকায় আমূল উন্নয়ন সাধিত হবে।
বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জাহেদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবি কালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কাশেম, বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল হোসেন ও শাহপরান আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, বিয়ানীবাজার পৌর বিএনপি’র সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বাবুল আহমদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জামেল আহমদ চৌধুরী জামিল, বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ ও গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান ও স্বাগত বক্তব্য রাখেন দুবাগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুনুর রশিদ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D