|
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মূর্শেদের অর্থ সহায়তায় ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ৪ জুন শনিবার সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নে লামারগাঁও গ্রাম সহ বিভিন্ন এলাকায় ‘মানুষ মানুষের জন্য’-এই শ্লোগানকে ধারণ করে আকস্মিক বন্যায় বিপর্যস্ত অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি নেতা দিলোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপির নেতা মোঃ সাহেদ আহমদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালিক বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপি নেতা তমজিদ আলী, দুলাল মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান রুহেল, যুবদল নেতা আলাউদ্দিন আলাই, শানুর আহমদ, আমিনুর রহমান সাদ্দাম, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জুমন আহমদ প্রমুখ।
সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের লামারগাঁও গ্রামের দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। এছাড়াও জামিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার এতিমখানায় চাউল পৌছে দেওয়া হয়।
দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকার জন্য আবুল কাশেম মূর্শেদকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আবুল কাশেম মুর্শেদ খাদ্যসামগ্রী সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D