অপহরণের ৯ দিন পর তরুণী উদ্ধার, যুবক গ্রেফতার

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২২

অপহরণের ৯ দিন পর তরুণী উদ্ধার, যুবক গ্রেফতার

শাহ আলম : রং নম্বরে সিলেটের জাফলংয়ের এক তরুণীর সাথে পরিচয় হয় পারভেজ মিয়ার। পরিচয়ের কয়েকদিন পর গত ২৫ মে ওই তরুণীকে অপহরণ করে সে। মেয়েটিকে কোথাও খুঁজে না পেয়ে তার মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নির্ণয় করে পুলিশ। এরপর গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) এমরুল কবির সঙ্গীয় ফোর্সসহ তিনদিনের অভিযান পরিচালনা করে পটুয়াখালীর দুমকী থানা এলাকা থেকে অপহরণের ৯ দিন পর ভিকটিমকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত আসামি পারভেজ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

পারভেজ মিয়া (২১) পটুয়াখালীর দুমকী থানার রাজাখালী এলাকার হারুন মিয়ার ছেলে। আর ওই তরুণী এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, অপহরণের ঘটনাটি ঘটার পরপরই মেয়ের মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় জিডি করে। আমরা তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রায় ৯ দিন পর ভিকটিম উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট