আ,লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায় আর নেই

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুন ২, ২০২২

আ,লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায় আর নেই

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায় আর নেই। বৃহস্পতিবার (২ জুন) সকাল দশটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সিলেট নগরীর টিলাগড় গোপালটিলা এলাকার বাসিন্দা।

আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক কার্ত্তিক রায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে এবং ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট মহানগর আ.লীগের শোক

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায় এর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট