জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকীতে সিলেট জেলা কৃষক দলের দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ১, ২০২২

জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকীতে সিলেট জেলা কৃষক দলের দোয়া মাহফিল

সাহেদ আহমদ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কৃষক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ০১ জুন বুধবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল খান, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মোঃ আবুল হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, কানাইঘাট উপজেলা কৃষক দলের নবনির্বাচিত আহবায়ক মোঃ আলমাছ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব ও জেলা যুগ্ম আহবায়ক এম শাহীন আহমদ, গোইনঘাট উপজেলা কৃষক দলের নবনির্বাচিত আহবায়ক মাহবুব আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব জিয়া উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল আমীন নুরুল, কানাইঘাট পৌর কৃষক দলের নবনির্বাচিত আহবায়ক রাসেদুজ্জামান টিটু, সদস্য সচিব খয়ের উদ্দিন, কানাইঘাট উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মালেক খান, হাজী ফারুক আহমদ, আহমদ সুলেমান চেয়ারম্যান, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, ফারুক আল মাহমুদ, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, মাহমুদ হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের জননী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি সাবেক এমপি অসুস্থ আবুল বাশার আকন্দ ও সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট