২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ৩১, ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে নেতাকর্মীরা কি বসে বসে তামাক খাবে? নেত্রীকে অপমান করা হচ্ছে। এই অপমান কি আমরা সইতে পারি? এসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করছে।
মঙ্গলবার (৩১ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী সংগঠনের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবরা স্লোগান শিখিয়ে দিয়েছেন পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে। সন্ত্রাসীদের কি বাধা দেব না?
বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, আমরাও দেখব কত ধানে, কত চাল। সবকিছুর একটা শেষ আছে। মির্জা ফখরুলকে বলে দিচ্ছি, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ।
তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন আমাদের সামনে, আওয়ামী লীগ কি মরে গেছে? আমরা কি রাজপথ কাউকে ইজারা দিয়েছি? আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছে, রাজপথেই আছে। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে জবাব রাজপথেই দেওয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতুর উদ্বোধন তারিখ ঘোষণায় বিএনপির বিষ জ্বালা উপচে পড়ছে। বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে ক্যাম্পাসকে অশান্ত করার ষড়যন্ত্র করছে।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক; সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মির্জা আজম, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, ওয়াসিকা আয়েশা খান, দেলোয়ার হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D