২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, মে ২৮, ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবদী যুবদল। এতে স্বতঃস্ফূর্তভাবে যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। ফলে জাতীয় প্রেসক্লাব এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে জনতার ঢল নামতে শুরু করে। এসময় পুরো প্রেসক্লাব ও আশেপাশের এলাকা সরকারবিরোধী স্লোগানে প্রকম্পিত করে তুলে যুবদল নেতাকর্মীরা।
এদিকে যুবদলের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে সতর্ক অবস্থানে রয়েছে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
সমাবেশে অংশ নেয়া যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জানান, বিএনপি’র আর পেছনে যাওয়ার রাস্তা নাই। আমরা চাই সরকার পতনের জন্য কার্যকর এক দফা কর্মসূচি। সেই কর্মসূচিতে আমাদের জীবন উৎসর্গ করতে হলেও দেশ ও গণতন্ত্রের জন্য তা করতে আমরা প্রস্তুত।
উল্লেখ্য, গত মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দফায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়। এ হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ডেকেছে যুবদল। এর আগে গতকাল শুক্রবার একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D