ওয়াছিমুজ্জামান চৌধুরী রনি’র পিতৃবিয়োগে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২২

ওয়াছিমুজ্জামান চৌধুরী রনি’র পিতৃবিয়োগে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী আলী ওয়াছিমুজ্জামান চৌধুরী রনি ও বিশিষ্ট ক্রীড়া ব‍্যাক্তিত্ব আলী ওয়াসিকুজ্জামান অনির পিতা মুক্তিযুদ্ধের ৪ নাম্বার সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) আলী ওয়াকিউজ্জামান চৌধুরী”র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

শনিবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র মিশিগান শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং পরিবার পরিজনদের শোক সইবার শক্তিদানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।