গোয়াইনঘাটে বন্যার্তদের মাঝে সিলেট জেলা বিএনপির ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২২

গোয়াইনঘাটে বন্যার্তদের মাঝে সিলেট জেলা বিএনপির ত্রাণ বিতরণ

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামীলীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধী নেতাকর্মীদের উপর হিংস্র হায়েনার মতো ঝাপিয়ে পড়েছে। সা¤প্রতিক বন্যায় সিলেটের লাখো মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করলেও অসহায় মানুষের পাশে সরকার দাড়ায়নি। শত জুলুম নিপীড়ন স্বত্তেও বিএনপি বন্যার শুরু থেকে ভানবাসী মানুষের পাশে ছিল এখনো রয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের কাছে মানুষের জানমালের কোন দাম নেই। তারা লুটপাট করে নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত রয়েছে। হামলা মামলা সন্ত্রাস করে ফ্যাসিবাদের গদি রক্ষা হবেনা। স্বৈরাচারী সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।

শুক্রবার (২৭ মে) সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার পশ্চিম আলীরগাও ও পূর্ব জাফলং ইউনিয়নের পৃথক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবৈধ গদি রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্থ করতে তারা হামলা মামলা ও নৃশংসতার পথ বেছে নিয়েছে। বন্যার্ত মানুষের হাহাকার তাদের কানে পৌছায় না। জনণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। এই জালিস সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে সর্বত্র গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান ও শাহ আলম স্বপন প্রমূখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ নাজিম উদ্দীন, করিম শিকদার, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমেদ, পূর্ব আলীর গাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুলেমান, শাহীন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা সাহেদ আহমেদ ও এম ওয়ারিস আহমেদ প্রমূখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট