২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
সিলেটের সরকারী মুরারী চাঁদ (এমসি কলেজ) হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধারের দুইদিন পর এবার সৌরভ দাস রাহুল (২৪) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সিলেট নগরের গোয়াবাড়ি এলাকার মোহনা আবাসিক এলাকার সি-ব্লকের ২২নং বাসার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় ওই বাসায় রাহুল মেসে থাকতেন। রাহুল এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার কেউরালা গ্রমের মন মোহন দাসের ছেলে।
পুলিশ ও সহপাঠী কয়েকজন জানান, সৌরভকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টা পর্যন্ত মোবাইলে টিপতে দেখেন তাঁর কক্ষে। এরপর যে যার মতো ঘুমাতে যান। সকালে তাদের মধ্যে একজনের ৪৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা ছিলো। তাই ঘুম থেকে উঠে দরজা খুলতে চাইলে দরজা বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। পার্শ্ববর্তী কক্ষের সহপাঠীদের সহযোগিতায় দরজা খোলার চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে আরেকজন বাহির থেকে জানালা দিয়ে সৌরভের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাসার মালিককে খবর দেন। পরে জালালাবাদ থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়।
এ ব্যাপারে জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পেয়ে উদ্ধার করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে আমাদের ধারণা এটি আত্মহত্যা, তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত ২৫ মে সকালে এমসি কলেজের ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাস (২০) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কলেজের ইংরেজি বিভাগের প্রথম কর্ষের ছাত্রী ছিলেন। স্মৃতি রানী দাস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের যুগল কিশোর দাসের মেয়ে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D