২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদের মধ্য দিয়ে ছাত্রদল রাজপথে আন্দোলনের সূচনা করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছাত্রদলের এই আন্দোলনকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। ছাত্রদল নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ সমাবেশে করা হয়।
সম্প্রতি পদ্মাসেতু থেকে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেয়ার বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই প্রতিবাদে বিএনপির ছাত্রসংগঠন গত মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করতে গেলে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের সংঘর্ষে জড়ায়। ছাত্রদলের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে ক্ষমতাসীন সংগঠন হামলা চালিয়েছে।
শ্রীলঙ্কার মতন রাজপথ না দেখতে চাইলে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগের পরামর্শ দিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলন, ‘জনগণের সমর্থন থাকলে কেউ গুন্ডামিতে যায় না। কারণ আপনাদের পায়ের নিচে মাটি নাই।’ ছাত্রদলের নেতাকর্মীরা এ দেশের মানুষের সন্তান। ছাত্রদলের সাথে বিএনপির অঙ্গসংগঠন আছে। ক্ষমতাসীন সরকারকে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করার পরামর্শ দেন বিএনপির এই নেতা।
ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। দ্রুত দায়ীদের গ্রেফতার করে বিচারের আওয়াত আনতে হবে। বিশ্বজিৎ, আবরারদেরও ছাত্রলীগের গুন্ডারা হত্যা করেছিল। আজ যারা প্ররোচনা দিচ্ছে তারা বিনাভোটের সরকার। দিনের ভোট রাতে ডাকাতি করা সরকার। তাদের কোনো কমিন্টমেন্ট নেই। গণতন্ত্রকে তারা পঁচাত্তরেও হত্যা করেছে, আবার করেছে।
শেখ হাসিনার নির্দেশেই এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কোথায় ছিল সরকার? কোথায় ছিল অবৈধ প্রধানমন্ত্রী।
তিন শতাধিক ছাত্রদল কর্মীদের মামলা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কোথায় প্রশাসন, কোথায় ভাইস চ্যান্সেলর, কোথায় বুদ্ধিজীবীরা?
সব ছাত্রদের হলে উঠিয়ে সহঅবস্থানের রাজনীতি চালু করার পরামর্শ দিয়েছেন খন্দকার মোশাররফ। যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের জায়গা না হয় তাহলে প্রশাসনের জায়গা সারা বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D