২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া হাইওয়ের গোজা ব্রিজের কাছে একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) ভোররাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান বলেন, ভোররাত ২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে কয়েকজন শ্রমিক লেগুনায় উঠে নাটোরের দিকে যাচ্ছিলেন। লেগুনাটি গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, নাটোরের বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
ইমরান রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৫ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D