২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ২৫, ২০২২
গনবিচ্ছিন্ন গুটিকয়েক ব্যক্তির নামে গনকমিশন করে আলেম উলামা ও মাদ্রাসার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ ইতিমধ্যে জাতি প্রত্যাখ্যান করেছে। একটি চিহ্নিত মহল সব সময়ই ইসলামের বিরুদ্ধে লেগে আছে, সরকারি মদদপোষ্ট এই মহলটি বার বার দেশে বিস্শৃংখলা সৃষ্টি করে ইসলামপ্রিয় জনতার উপর দোষ চাপাতে ব্যস্ত থাকে। তাদের এ ষড়যন্ত্রে জাতি আর বিভ্রান্ত হবে না।
গতকাল ( ২৪ মে মঙ্গলবার-) বৃটেনে খেলাফত মজলিস বার্মিংহামের উদ্যোগে ‘সমাজ গঠনে উলামায়ে কেরামের ভুমিকা’ ও গনকমিশন এর তদন্ত নাটক শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বার্মিংহাম খেলাফত মজলিসে সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবির, সেক্রেটারী আ ফ ম শুয়াইবের উপস্থাপনায় বার্মিংহামের বিভিন্নস্তরের কমিউনিটি নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য সহ-সভাপতি মুফতি তাজুল ইসলাম, জমিয়তে উলামার সভাপতি মাওলানা এখলাছুর রহমান, আল ইসলাহ নেতা ও ব্রিটিশ মুসলিম স্কুল ও ফুলতলি কম্পলেক্সের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির আল হাসান, মাওলানা মুকাররম আল হাসান, ক্বারী আব্দুল মুকিত আজাদ, উলামা পরিষদের মিডলেন্ডস সভাপতি শায়েখ মাওলানা আবদুর রব ফয়জী,বি এন পি মিডলেন্ডস সভাপতি সৈয়দ জমশেদ আলী, কমিনিটি নেতা মসজিদে বিলাল ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ ইনামুর রহমান, আলহাজ ফয়েজ উদ্দীন এমবিই, শায়েখ মুহাম্মদ মনির, হাজী আব্দুল ওয়াদুদ, মশাহিদ তালুকদার, সৈয়দ কবির আহমদ, কমিউনিটি নেতা আবু নওশাদ।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন মাওলানা আব্দুল মতিন,মাওলানা আনছার উদ্দীন, হাফেজ আহমদ হুসাইন, হাফেজ আনোয়ারুল হক, মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান, আব্দুল আজিজ,মাওলানা হাবীবুর রহমান, মাওলানা ফেরদাউস আহমদ, ক্বারী আব্দুল খানিক মুশতাক, হাজী বুরহান উদ্দীন প্রমুখ।
বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে তথাকথিত ; গণকমিশন; ( ঘাদানিকের-) শ্বেতপত্র বাজেয়াপ্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন । বৃটেনে অবস্থানরত বাংলাদেশী আলেম উলামা ও বিভিন্ন পেশা, রাজনীতিবিদ, সামাজিক, ব্যবসায়িক, এবং ইসলামী ধর্মপ্রাণ মুসলমানেরা । নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন – বিতর্কিত সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটি ( ঘাদানিক-) গঠিত কথিত; গণকমিশনের; একটি শ্বেতপত্র প্রকাশ করেছে । এই শ্বেতপত্রে দেশের আপামর জনসাধারণের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কওমী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা,কওমী শিক্ষার সিলেবাস, এবং দেশের স্বনামধন্য ১১৬ জন আলেম উলামা এবং ১০০০/ ( এক হাজার-) কওমী মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন কাল্পনিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দূর্নীতি দমন কমিশন ( দুদক-) এর কাছে তালিকা প্রকাশ করে জমা দিয়েছে । অথচ তাদের এই পুরো প্রক্রিয়া সম্পন্ন আইন বহির্ভূত ও সংবিধান বিরোধী । তাদের এই কাজে দেশের শান্তিপ্রিয় আলেম সমাজ ও ধর্মপ্রাণ নাগরিকরা ক্ষূদ্ধ ও মর্মাহত এবং বিস্মিত হয়েছেন ।
নেতৃবৃন্দ আরও বলেন- এই ; গণকমিশন; ( ঘাদানিক-) তাদের এই কাজকে উস্কানি হিসেবে করে এর নেপথ্যের কারণ খুঁজে বের করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান । বক্তারা বলেন আমরা গণধিকৃত ; গণকমিশনের; দেশের প্রচলিত আইনে ধর্মীয় উস্কানি দেবার অপরাধে তথাকথিত ;গণকমিশনের; বিচারের দাবি জানান । তারা প্রশ্ন রেখে বলেন- কি তাদের পরিচয় ? এভাবে তদন্ত করার অধিকার তাদেরকে কে দিয়েছে । দেশের শান্তি_ শৃঙ্খলা রক্ষার নিমিত্তে তাদের এই রিপোর্টকে অবৈধ ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাজেয়াপ্ত করতে হবে । সেই সাথে তাদের বিরুদ্ধে বেআইনি কাজ করে দেশে একটি অশান্তির সৃষ্টির পাঁয়তারা করার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট উদাত্ত আহ্বান জানিয়েছেন বৃটেনে অবস্থানরত বাংলাদেশীরা ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D