জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীতে সিলেট মহানগর বিএনপি’র কর্মসূচি

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২২

জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীতে সিলেট মহানগর বিএনপি’র কর্মসূচি

আগামীকাল ২৬’মে বৃহস্পতিবার বিকেল ৩.৩০মিনিটে নগরীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। ত্রান বিতরণ কার্য্যক্রমে অংশ নিবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব ইকবাল আহসান মাহমুদ টুকু।


আগামী ৩০’মে দুপুরে বন্যার্ত দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত কামনা করে দো’আ করা হবে।
৩০’মে সন্ধ্যা ৭.৩০ মিনিটে ভাতালিয়াস্থ মহানগর বিএনপি-র অস্থায়ী কার্য্যালয়ে বিএনপি-র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচীতে সিলেট মহানগর বিএনপি ও তার অন্তর্গত ওয়ার্ড সমূহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থেকে প্রতিটি কার্য্যক্রমকে সফল করে তোলার অনুরোধ জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট