২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২২
চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিশ্বে প্রাণহানির সংখ্যা আরো বেড়েছে। একইসাথে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে দেড় হাজারের বেশি মানুষের। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আট লাখের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যায় আবারো শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৬৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে চার শতাধিক। এতে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৯২ হাজার ৭৪৫ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৮ হাজার ২৮২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৩৮১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় আবারো শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, জার্মানি, ইতালি, রাশিয়া ও ফ্রান্স।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ২৯৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৩৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৭ হাজার ২৭৩ জন মারা গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D