বাবার জন্য মমত্ববোধ

প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ, মে ৬, ২০২২

বাবার জন্য মমত্ববোধ

যে সময় শহরের কিছু উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তানরা মা-বাবাকে প্রবীণ নিবাস কিংবা বৃদ্ধাশ্রমে রেখে পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দে ব্যস্ত সময় কাটাচ্ছেন, সে সময়ে আবার গ্রামগঞ্জে উল্টো চিত্রও দেখা যায়। স্বল্পশিক্ষিত এক ছেলে দুলাল মিয়া বৃদ্ধ বাবা আব্দুল হেকিমকে (৭৯) পরম মমতায় ও যত্নে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য কাঁধে তুলে ছাতার ছায়াতলে স্থানীয় ঈদগাহ মাঠ থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন।

বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঈদের নামাজ থেকে কাঁধে করে পরম যত্নে বাবাকে নিয়ে বাড়ি ফেরার ব্যতিক্রমী ছবিটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী সুখিয়া এলাকা থেকে ঈদের দিন ক্যামেরাবন্দী করেছেন হোসেনপুর সংবাদদাতা জাহাঙ্গীর আলম।