২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে যেভাবে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছিলেন তেমনি অবৈধ বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করতে হবে।

এই ইফতার মাহফিল থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তারা জনগণকে ভয় পায়, তাই রাতের আধারে ভোটচুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসেই বিএনপির নেতাকর্মীদের গুম, মিথ্যা মামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের গুম, মিথ্যা মামলা, নির্যাতন চালিয়ে দামিয়ে রাখা যাবে না। জনগণকে সাথে নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।
তিনি বলেন, দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনজীবন দুর্বিষহ। টিসিবির গাড়ীর সামনে জনতার সারি দীর্ঘ হলেও সরকারী খরচে স্টেডিয়ামে কোটি কোটি টাকা খরচ করে নায়িকা ভাড়া এনে নাচগান করানো হয়েছে। জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই।
গণতন্ত্র পুনরুদ্ধার, বাক স্বাধীনতা ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। একই সাথে সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীও সরকারের গুম অপরাজনীতির শিকার হয়েছে। এভাবে দেশে শত শত বিরোধী নেতাকর্মীদের খুন গুম করা হয়েছে। কারণ দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করে জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সকল গুম রহেস্যর উদঘাটন হবে। গুম অপরাজনীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।
বৃহস্পতিবার বিকেলে নগরীর আমান উল্লাহ কনভেশন সেন্টারে, সাবেক ৩বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামনের দীর্ঘায়ূ ও সিলেটের রাজনীতি কিংবদন্তি নেতা এম. ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনায় সিলেট মহানগর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালী যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন এবং রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। নিত্যপণ্য নিয়ে সরকার মানুষের সাথে উপহাস করছে। দেশের সর্বত্র আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। মেঘা উন্নয়নের নামে মেঘা লুটপাট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এজন্য প্রয়োজন একটি দুর্বার গণআন্দোলন।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামিম, মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফরহাদ চৌধুরী শামীম, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, রোকসানা বেগম শাহনাজ, আজমল বখত সাদেক, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, নিহার রঞ্জন দে, আব্দুল আলীম দীপক, মাহবুব কাদির শাহী, আতিকুর রহমান সাবু, নুরুর আলম সিদ্দিকী খালেদ, আফজল হোসেন, নিজাম উদ্দিন জায়গীরদার, শামীম মজুমদার, মতিউল বারী খোরশেদ, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শ্রমিকদল জেলা সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিকদল সভাপতি ইউনুস মিয়া, জেলা যুবদল আহ্বায়ক মোমিনুল ইসলাম, মহানহর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর যুবদল সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, কাজী নইমুল আলম, জেলা যুবদল সদস্য সচিব মকসুদ আহমদ, যুবদল নেতা সাহেদ আহমদ, শ্রমিকদল সাধারণ সম্পাদক লিটন আহমদ, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম সহ ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবি, কৃষিবিদ, ব্যাবসায়ী সহ সিলেটের বিশিষ্টজনেরা। জনাব শাহীন আলী’র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে হাফিজ মাওলানা মুফতি সালেহ আহমদ দো’আ পরিচালনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D