সব প্রস্তুতি সম্পন্ন : সিলেট মহানগর বিএনপির ইফতার মাহফিল আজ

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২

সব প্রস্তুতি সম্পন্ন : সিলেট মহানগর বিএনপির ইফতার মাহফিল আজ

বিশেষ প্রতিবেদকঃ নিজাম ইউ জায়গীরদার

সিলেটে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করছে সিলেট মহানগর বিএনপি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল, ২৬ রমজান) সিলেট নগরীর আরামবাগ (এম সি কলেজ রোড) এলাকার অভিজাত আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইফতার মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্নের খবর জানিয়েছেন নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর রাত পর্যন্ত সেন্টারে অবস্থান করে উক্ত অনুষ্ঠান সফলের বিভিন্ন দিক নির্দেশনা দিতে দেখা যায়।


এই ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতা মিফতাহ্ সিদ্দিকী।


এতে জেলা, মহানগর বিএনপি ও নগরীর ২৭টি ওয়ার্ড  এবং দলীয় নেতা কর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব  মিফতাহ্ সিদ্দিকী।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট