ইসির সঙ্গে মতবিনিময় : নাসিক নির্বাচনের পরিবেশ নিয়ে আইভী-সাখাওয়াতের ভিন্নমত

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

Manual4 Ad Code

নারায়ণগঞ্জ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি মত দিয়েছেন প্রধান দুই প্রার্থী। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত দাবি করেন ভোটের মাঠে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, আওয়ামী লীগের প্রার্থী আইভীর দাবি, ভোট ঘিরে নারায়ণগঞ্জ এখন উৎসবের নগরী।

Manual5 Ad Code

বৃহষ্পতিবার সকালে নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে প্রার্থী ও আইনশৃঙ্খলা কমিটির সাথে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ হুঁশিয়ারি দেন, নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

Manual3 Ad Code

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট সুষ্ঠুভাবে শেষ করতেই প্রার্থী ও আইনশৃঙ্খলা কমিটির সাথে এই মতবিনিময়। সভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, নির্বাচনের পরিস্থিতি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ রয়েছে। তৃতীয় পক্ষ নির্বাচনে যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান।

পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, সিটি নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। হুঁশিয়ারি দেন, কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

Manual2 Ad Code

ভোট সুষ্ঠু করতে আবারো সেনা মোতায়েনের দাবি জানানো হয়, মতবিনিময় সভায়।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code