২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বেলা তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও স্মৃতি পরিষদের অন্যতম সদস্য ফয়জুর আনোয়ার আলোওরের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সামাদ পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
এ সময় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর এর সম্পাদক আহমেদ নূর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক আজমল আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব, জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ, যুবলীগ সিলেট জেলার সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহসভাপতি এম এ রশিদ, জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রলীগের নাঈম আহম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে যে কয়েকজন মানুষের নাম স্বর্ণাকারে লেখা থাকবে তার মধ্যে অন্যতম আব্দুস সামাদ আজাদ। তিনি এদেশের গণমানুষের নেতা ছিলেন। তাই এ সময় আব্দুস সামাজ আজাদকে আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D