মৌলভীবাজারে দুই মোটরসাইকেল আরোহি নিহত

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

Manual8 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার নিতেস্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন, সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আব্দুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।

Manual1 Ad Code

আহত বিশাল আহমদকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, রাত ২টার দিকে মোটরসাইকেলে করে তারা তিনজন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসছিলেন। পথে নিতেস্বর এলাকায় রাস্তার পাশে রাখা সংস্কার কাজে ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা তিনজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা আরও জানান, তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আশফাক ও কামরুলকে মৃত ঘোষণা করেন। পরে বিশালের অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code