২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বছরের সেরা মাস মাহে রমজানে আমাদেরকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে হবে। সমাজের কল্যাণে আমাদেরকে আত্মনিবেদিত হয়ে কাজ করলে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হব। এতে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নিহীত।
তিনি (২৩ এপ্রিল) শনিবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি প্যাসিফিক ক্লাবের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট সমাজসেবক ডা. মো. নাজিম উদ্দিন, এডভোকেট নূর আহমদ, মোঃ সাহেদ আহমদ, আহসান উদ্দিন, সুলেমান হোসেন চুন্নু।
ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুস শাকুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইয়াসিন আলী, সানার মিয়া সাকিব, সুলেমান সিদ্দিকী, উজ্জ্বল হোসেন, সুহেল আহমদ, আনোর হোসেন, শেখ আহমদ, কবির আহমদ, ডা. আব্দুল আওয়াল, সিরাজুল ইসলাম আদনান, রিয়াজ আহমদ, আনোয়ার হোসেন, সুজন মিয়া, রাকিব মিয়া, আক্তার হোসেন, লিমন আহমদ, স্বর্ণালী খানম, রোজিনা আক্তার অপি, মুর্শেদ তালুকদার প্রমুখ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D