৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। এ বছর প্রধান কাজ ধান ঘরে তোলা। পরের বছর বাঁধের কাজ আরও ভালোভাবে করতে হবে। হাওরে স্থায়ী বাঁধ সম্ভব নয়। প্রতিবছরই কিছু কাজ করতে হবে।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের ‘দেখার হাওরে’র ঝুঁকিপূর্ণ আসানমারা বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এই ধাক্কায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার এসব কৃষকদের পাশে দাঁড়াবে। ইতোমধ্যে সরকারি সহায়তা প্রশাসনের কাছে পৌঁছেছে। কোন কৃষক কী পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছেন তা জেলা প্রশাসন ও কৃষি বিভাগ মিলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে সহায়তা দেবেন। তবে কোনো অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে সরকার সর্তক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, আগামী দুদিন বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এ সময় হাওর রক্ষা বাঁধগুলোকে তদারকিতে রাখতে হবে। একইসঙ্গে দ্রুত ধান কাটতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D