প্রতিবন্ধীদের কল্যাণে আমাদের আরো বেশি অগ্রসর হতে হবে : এনামুল হাবিব

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৬

Manual7 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেছেন- প্রতিবন্ধীরা সমাজেরই অংশ। তাদের বাদ দিয়ে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের যথাযথ সুযোগ কাজে লাগিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে আমাদের আরো বেশি অগ্রসর হতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন- মানুষকে মানুষ হিসেবে বিচেনা করা উচিত। তার অক্ষমতাকে চিহ্নিত করে তাকে আলাদা করা যাবে না।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে নিবাস রঞ্জন দাস বলেন- সরকার প্রতিবন্ধী মানুষের কল্যাণে আন্তরিক। ডাটাবেজের মাধ্যমে তাদের তালিকা প্রণয়ন করে যথাসাধ্য উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে।

এডভোকেট ও কবি আব্দুল মুকিত অপি বলেন, সমাজে মানুষে মানুষে শ্রেণীবেধ রাখা ঠিক নয়। মানব জীবন একটি সন্ধ্যার সমান। তাই নিজের জীবন নিয়ে আত্মকেন্দ্রীক না হয়ে সবার সুখ-শান্তির চেষ্ঠা করে যাওয়ারাই উত্তম।

কবি মামুন সুলতান বলেন, সমাজ তখনই উন্নত হয় যখন সবার উন্নতি সাধিত হয়। আমাদের সবার ক্ষেত্র থেকে সব মানুষের সুবিধা নিশ্চিত করা উচিত।

রবিবার  (১১ ডিসেম্বর) রাতে নগরীর টিলাগড়ে প্রতিবন্ধীদের কল্যাণের লক্ষে প্রতিষ্ঠিত সিলেট সোসিও ইকোনমিক ডেভেলাটমেন্ট অর্গানাইজেশনের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

সমাজসেবী সাংগঠনের উপদেষ্ঠা খলিল আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী জালাল আহমদ শামুর পরিচালনায় বক্তব্য রাখেন, আর আর গ্র“পের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফেনু, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক হামুয়ান সিদ্দিকী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শেখ মিছবাহ উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাইম একাডেমীর পরিচালক সায়েম আহমদ সোহেল, আব্দুর রহমান, এমরান, কামরুল, সাহেদ, জাহেদ প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অনামিকা দেব, গজল গান নাজমূল হক (নাহিদ), ক্বেরাত পাঠ করেন মাহদি হাসান, নৃত্য পরিবেশন করেন উৎস, মাহফজ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code