২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২২
বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত একদিনে সারা বিশ্বে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। এছাড়াও একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখ ৬২ হাজার।
এদিকে একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে প্রতিদিন প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ ভাইরাসের তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও জার্মানি। এতে বিশ্বব্যাপী করোনায় শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ কোটি। অন্যদিকে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে এ মহামারিতে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী- গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৫১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নিহতের সংখ্যা বেড়েছে সাত শতাধিক। এতে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৪ জনে।
একই সময়ের ভাইরাসটিতে নতুন করে অয়াক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৬২ হাজার ৫৯৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে এক লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ১ লাখ ১৪ হাজার ৫৯৫ জনে।
এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ২৫৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৩ হাজার ৯৭৬ জন মারা গেছেন।
অন্যদিকে প্রতিদিন প্রাণহানির তালিকার প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এই সময়ের মধ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ১ হাজার ৬৯০ জন। প্রাণহানির এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৭ লাখ ৬০ হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৭৯ হাজার ৬৩৭ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D