২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২২
ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) এ হামলা হয়।
বাংলাদেশী জাহাজটিতে হামলার খবর ফেসবুক মেসেঞ্জারে গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, ‘এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হইছে। আমাদের শিপে (জাহাজে)। ইউক্রেনের সময় ৫টা ১০ এর দিকে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’
এদিকে হামলার সময় ম্যাসেজ পাঠিয়েছেন এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা আরেক নাবিকও। সেখানে দুটি শব্দ লেখা ছিল, ‘বোমা পড়ছে।’
জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।
তবে জাহাজটির ইউক্রেনের স্থানীয় প্রতিনিধির বরাত দিয়ে বিএসসির একজন কর্মকর্তা জানান, জাহাজের ব্রিজে রকেট হামলা হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D