আজ বুধবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২২

আজ বুধবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

আজ থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস। বুধবার (২ মার্চ) সকাল ৮টায় ঢাকা কলেজে ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি নতুন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট