৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আজ সোমবার, ২৬ রজব ১৪৪৩ হিজরি দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র লাইলাতুল মিরাজ বা শবে মেরাজ। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠান এবং সামষ্টিক উদ্যোগে মহানবীর (সা.) মিরাজ সংক্রান্ত আলোচনা, মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন রোববার জানিয়েছে, পবিত্র শবে মেরাজ ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে আগামীকাল সোমবার বেলা দেড়টায় অর্থাৎ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
চৌদ্দশত বছরেরও আগে মানুষকে আলোর পথ দেখাতে পৃথিবীতে আগমন করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন তিনি। নবুয়ত প্রাপ্তির একাদশ বছরে আরবি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ তায়ালার বিশেষ মেহমান হিসেবে ফেরেশতা জিবরাঈলের (আ.) সাথে আরশে আজিমে আরোহণ করেন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী (সা.)।
তারপর থেকে মুসলমানদের কাছে রাতটি বরকতময় রাত হিসেবে পরিচিত। এই রাতে স্রষ্টার নৈকট্য লাভের জন্য মুসলমানরা ইবাদতে মশগুল থাকেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D