বাহুবলে ছাত্রলীগের হামলায় কলেজ শিক্ষক আহত

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

বাহুবলে ছাত্রলীগের হামলায় কলেজ শিক্ষক আহত

বাহুবলে ছাত্রলীগ কর্মীদের হামলায় এক প্রভাষক গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত প্রভাষক মাসুক মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক শ্রেণিতে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৭ বেলা ২টার দিকে বাহুবল উপজেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে।


আহত মাসুক মিয়া জানান, তিনি হাসপাতালে টিকা দিতে এসেছিলেন। ওই সময় একদল ছাত্রলীগ কর্মী তার ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। তিনি মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক। এ ব্যাপারে মিরপুর সরকারি কলেজের অধ্যাপক হোসাইন আহমেদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের শাস্তির দাবিতে ২৮ ফেব্রুয়ারি মানববন্ধন করার প্রস্তুতি চলছে।