২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২
তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো.শাহেনুর মিয়া বলেছেন, মানুষ এখন মূহুর্তে সংবাদ পেতে চায়। ঘটনাস্থল থেকে অফিসে গিয়ে নিউজ লিখে পাঠাতে গেলে অনেক সময় চলে যায়। সংবাদমাধ্যমগুলো এখন আর প্রিন্ট বা টিভির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন সবাই অনলাইনে চলে গেছে। প্রযুক্তির যে ধারার বিকাশ ঘটছে তাতে সবাইকেই সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য কাজ করছে। তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সাংবাদিকদের ডাটা সংগ্রহ করেছে।
তিনি বলেন, ধারাবাহিকভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিবন্ধন করা হবে। নিবন্ধনের পূর্বে বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হয়। চাইলেও দ্রুত সময়ে দেয়া সম্ভব হয় না। কারণ এখানে বিভিন্ন সমস্যা রয়েছে।
তথ্যপ্রযুক্তির উন্নয়নের দিকগুলো বিবেচনা করে তার ধারণা, অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংবাদমাধ্যম পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে। বাংলাদেশ শীঘ্রই ফাইভ জি’তে প্রবেশ করবে।
তিনি শুক্রবার (২৫ফেব্রুয়ারি) সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সহকারী উপপরিচালক মাসুম বিল্লাহ।
এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম।এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মাসুদ পারভেজ, সিলেটে কর্মরত ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D