২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুরের দরিদ্র মহিলা রানি বেগম (৫০) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে যথোপযুক্ত প্রয়োজনীয় চিকিৎসা করতে না পেরে বর্তমানে তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৩নং ওয়ার্ডের ৯নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
সহায় সম্বলহীন দরিদ্র পরিবারের রানি বেগমকে বাঁচাতে হলে সুচিকিৎসার প্রয়োজন। আর এই ব্যয়বহুল চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার চিকিৎসা ব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে। স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে খিদিরপুর সমাজ কল্যাণ সংঘ। হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : মোছাঃ সুলতানা বেগম (রোগীর একমাত্র মেয়ে), এক্সিম ব্যাংক (EXIM BANK), শাহপরান শাখা, হিসাব নং : ১৩২১২১০০০০৯৯৮১, মোবাইল ও বিকাশঃ ০১৭৫৪৩০২৫১৮……
উল্লেখ্য, চিকিৎসার সাহায্যের আহবানে সাড়া দিয়ে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত রানি বেগম এর চিকিৎসার সাহায্যে এগিয়ে এসেছেন দুই সহোদর খিদিরপুর সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা ফখরুল ইসলাম ও মাজহারুল ইসলাম ডালিম। তাদের পক্ষে হাসপাতালে গিয়ে রোগীর পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। তারা সমাজের বিত্তশালী হৃদয়বান ব্যক্তিদের ব্লাড ক্যান্সারে আক্রান্ত রানি বেগমের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন খিদিরপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, উপদেষ্টা আব্দুর রহিম বাবুল মেম্বার, সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য- আব্দুল আহাদ, হামিদ মিয়া, সুমন মিয়া, হুমায়ুন কবির, আক্তার আহমদ, লাহিনুর রহমান লাহিন, নজরুল ইসলাম, মোক্তার আহমদ, অপু, জুয়েল, মাহফুজ, আজাদ ও রিপন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D