২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
সিলেট জেলা বিএনপির আহায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে দেশে আরেকটি প্রহসনের নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় বাকশাল শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা সরকারের ষড়যন্ত্র নস্যাত করতে প্রস্তুত রয়েছে। তৃনমূল হচ্ছে বিএনপির প্রাণ। তাই তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলা বিএনপির কাউন্সিলকে সফল ও সার্থক করতে আহায়ক কমিটি কাজ করছে। আজকের নির্বাচিত নেতারা কাউন্সিলের মাধ্যমে তাদের জেলা অভিভাবক নির্বাচিত করবেন।
বুধবার (২৩ ফেব্রয়ারী) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজিরের সভাপতিত্বে, বিএনপি নেতা এনায়েত হোসেন রুহেল ও রেজাউল করিম ইমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে ওয়াহিদুজ্জামান সুফি সভাপতি, তসলিম আহমদ নিহার সাধারণ সম্পাদক, মঈনুদ্দিন সিনিয়র সহ-সভাপতি, গোলাম কিবরিয়া খান যুগ্ম সাধারণ সম্পাদক ও ইমরান আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মঈনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা কামাল আহমদ, জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, বিএনপি নেতা এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, সাবেক ছাত্রনেতা শিপু আহমদ ও মাহবুব আলম প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D