|
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
অমর একুশে মেলায় দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে নতুন বইয়ের সংখ্যা। সেই সাথে বাড়ছে বিক্রিও। এপর্যন্ত সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই। আর বিক্রিতে এগিয়ে উপন্যাস। নতুন লেখকদের উপন্যাসের যেমন চাহিদা রয়েছে, তেমনি আছে শরৎচন্দ্র ও রবীন্দ্রনাথের উপন্যাসের আবেদনও।
সপ্তাহ পেরুতেই বদলে গেছে বইমেলার আবহ। সন্ধ্যা হলে আর পা রাখার জায়গা থাকে না। পাঠক ও লেখকদের পদচারণায় জমে ওঠে মেলা প্রাঙ্গণ। আসছে নতুন বই, সেই সাথে বাড়ছে বিক্রিও।
এবারে বিক্রির তালিকার শীর্ষে রয়েছে উপন্যাস। বিশিষ্ট কবি ও প্রখাত লেখক প্রাকৃতজ শামিমরুমি টিটন ‘ রচিত ভালোবাসা প্রেমের কবিতা সমগ্র ও অমৃত রসে মৃগতৃষ্ণা প্রেমে ( মহাকাব্য উপন্যাস-) টি এবারের বইমেলায় পাঠক দর্শক শ্রোতাদের নিকট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে । এই দুটি কাব্য উপন্যাস পাওয়া যাচ্ছে দি ইউনিভার্সেল একাডেমিতে সোহরাওয়ার্দী উদ্যান । নতুন লেখকের নতুন লেখার পাশে আবেদন ধরে রেখেছে পুরনো উপন্যাসও। বিক্রির তালিকায় এরপরই রয়েছে গল্পের বই। রাজনীতি ও অনুবাদের বইয়ের বিক্রি ভালো। শিশুদের বইয়েরও বেশ চাহিদা।
বিক্রিতে কথাসাহিত্য এগিয়ে থাকলেও প্রকাশে এগিয়ে রয়েছে কাব্যগ্রন্থ। মেলার প্রথম ৮ দিনে মোট বই এসেছে ৭৬৫টি। এর মধ্যে কবিতার বই ২২৯টি। উপন্যাস ১২০টি।
এদিকে, বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘ঠার- বেদে জনগোষ্ঠীর ভাষা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বেদে পল্লীতে মাদকবিরোধী কাজ করতে গিয়েই তাদের ভাষা নিয়ে এই কাজের শুরু। বইটির প্রকাশক পাঞ্জেরী প্রকাশনী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D