করোনায় মৃত্যু ৫, শনাক্ত ১২৯৮

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

করোনায় মৃত্যু ৫, শনাক্ত ১২৯৮

Manual5 Ad Code

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একইসাথে নতুন করে ভাইরাস সংক্রমণে শনাক্ত করা হয়েছে ১২৯৮ জনকে।

বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

এই নিয়ে দেশে করোনাভাইরাস সংক্রমণে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার নয় শ’ ৯৫ জনের। ভাইরাস সংক্রমণে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৮ হাজার এক শ’ ৩৫ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মোট ২৩ হাজার দুই শ’ ৭৪ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্তের হার ৫.৫৭ ভাগ।

Manual6 Ad Code

২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৭২ জন। ভাইরাস সংক্রমণ থেকে দেশে এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭৯ হাজার ছয় শ’ ৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণে মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

Manual3 Ad Code

এর আগে বুধবার ভাইরাস সংক্রমণে মোট ১৬ জনের মৃত্যু হয়। সংক্রমণ শনাক্ত হয় এক হাজার পাঁচ শ’ ৯৫ জনের।

Manual4 Ad Code

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code