২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
সকাল সাড়ে নয়টায় মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ সালেহ আহমদের নেতৃত্বে কলেজে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কলেজের কর্মচারী পরিষদ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
পরে মুরারিচাঁদ কলেজ শহীদ মিনারে অধ্যক্ষ সালেহ আহমদের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এমসি কলেজ শিক্ষক পরিষদ, এমসি কলেজের বিভিন্ন বিভাগ, কলেজের বিভিন্ন সামাজিক সংগঠন ও কর্মচারী পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের সভাপতিত্বে ও মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় মুরারিচাঁদ কলেজ শিক্ষাবিদ সম্মেলন কক্ষে সকাল ১০টা ১৫ মিনিটে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২২’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ তৌফিক এজদানী চৌধুরী। উক্ত আলোচনা সভায় ভাষা দিবসকে কেন্দ্র করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বায়েজীদ আলম।
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন মুরারিচাঁদ কলেজ উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক কালীপদ আচার্য্য, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রাফিয়া আক্তার চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে মহান ভাষা শহিদদের কৃতিত্বের কথা স্মরণ করেন। অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ তার বক্তব্যে ভাষা আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত মুরারিচাঁদ কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের কথা ও এই দিনে ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D