২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতার ঢল নামে। রাত ১২টা ১ মিনিটের সময় মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
এ সময় অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী গানটি বাজানো হয়। এরপর নতুন ক্রম অনুসারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে বিভাগীয় কমিশনা, ডিআইজি অব পুলিশ সিলেট রেঞ্জ, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি প্রিজন, জেলা পরিষদ, সিলেট প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ সিলেট জেলা বিএনপি’সহ বিভিন্ন সরকারি অফিস, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলে পুলিশ প্রশাসন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বসানো হয় পর্যাপ্ত সিসি ক্যামেরা। রাত ১০টার পর থেকে নগরের চৌহাট্টা পয়েন্ট থেকে শহীদ মিনার মুখি জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নগরের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়ন আছে। এছাড়া নগরের বিভিন্ন মোড়ে চেকপোস্টও বসানো হয়েছে বলে জানান তিনি।”
একুশে ফেব্রুয়ারি সকালে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ সংলগ্ন সারদাহল চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ও নাট্য পরিষদের আয়োজনে একুশের প্রথম প্রভাতফেরি বের হবে জানান সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার ভোরে সিলেট মহানগর বিএনপি, সম্মিলিত নাট্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠন সকালেও শ্রদ্ধা নিবেদন করবে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D