২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ প্রদানে বিশেষ কার্যক্রমের দ্বিতীয় দিনে রবিবার টিকাকেন্দ্রে মানুষের ঢল নামে। করোনার প্রথম ডোজ টিকাদান বন্ধ করে দেওয়ার আশঙ্কায় অসংখ্য নারী-পুরুষকে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
এদিকে, শনিবার শিক্ষার্থীসহ আরো ৮ হাজার ১৭২ জন করোনা প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (সিএইচও) ডাঃ জাহিদুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিসিকের স্বাস্থ্য বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে শনিবার থেকে কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ প্রদানে বিশেষ কার্যক্রম হাতে নেয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিসিকের চলমান টিকা কেন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা রেজিষ্ট্রেশন করেছেন, মোবাইলে টিকা গ্রহণের বার্তাও পেয়েছেন কিংবা মোবাইলে বার্তা পাননি তারা সকলেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন। টিকা প্রদানের বিশেষ এই কর্মসূচিতে প্রথম ডোজ হিসেবে মর্ডানা টিকা দেয়া হবে। তবে, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের সরকারি ছুটি থাকায় ২১ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।
সেই সাথে যারা ফাইজারের ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন, নির্ধারিত সময় হয়েছে; কিন্তু এখনো ২য় ডোজ গ্রহণ করেননি তারাও আজ রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। এরপর থেকে ফাইজারের টিকা দান বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, গতকাল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে মর্ডানার টিকার প্রথম ডোজ দেয়া হয় ২ হাজার ৯৮০ জনকে, ওই কেন্দ্রে ফাইজারের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬১২ জন, বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১ হাজার ২১০ জন, পুলিশ লাইন্স হাসপাতালে বুস্টার ডোজ গ্রহণকারী ১৮০ জন। এ ছাড়া, বাকী টিকা গ্রহণকারীরা সিলেট সিটি কর্পোরেশনে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী টিকা গ্রহণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D