দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমনে ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমনে ১৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে। শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে শুক্রবার ২৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ৫৮৪ জন। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট