২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তারিক আহমদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর ছেলে।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই রেজন আহমদ।
আহতরা হলেন- একই গ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১) ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবলে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক পক্ষের ছুরিকাঘাতে তারিক আহমদ নামের এক যুবক হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। এ ঘটনায় আরও ২ থেকে ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D