সিলেটে করোনায় আজ ৬৯ জন শনাক্ত

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২

সিলেটে করোনায় আজ ৬৯ জন শনাক্ত

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন আরো ১জন। মারা যাওয়া ব্যক্তি সিলেটের বাসিন্দা।


বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৬৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে ১ হাজার ৫ জনের নমুনা পরীক্ষা এই শনাক্ত রোগীর সংখ্যা বের করা হয়। এতে সিলেট বিভাগে শনাক্তের হার হচ্ছে ৬ দশমিক ৮৭ শতাংশ।

সিলেট বিভাগের সিলেট জেলায় ৫১ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ দিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩ জন করোনা রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ৩৯ জন।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার ৩১৪ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ৫২ হাজার ০৪১ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন ১ হাজার ২২২ জন।