সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানগাড়ি চালকের মৃত্যু

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানগাড়ি চালকের মৃত্যু

সিলেটের তেমুখী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফারুক মিয়া নামে এক ভ্যানগাড়ি চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে শাহখুরুম ডিগ্রী কলেজের সামনে তেমূখী বাদাঘাট পাকা সড়কের ওপর দূর্ঘটনাটি ঘটে। নিহত ফারুক মিয়া(৬০) জালালাবাদ থানার নাজিরেরগাঁও গ্রামের মৃত নূর মিয়ার পুত্র।


  পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে একজন লোক ভ্যানগাড়ি নিয়া নিজ বাড়ী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল এর অজ্ঞাত চালক দ্রুত ও বেপরোয়া গতিতে ধাক্কা দিলে ভ্যানগাড়ী চালক ঘটনাস্থলে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

 বর্তমানে ফারুক মিয়ার(৬০) মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রহিয়াছে। উক্ত ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।