২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২
সিলেটে নগরীর বিভিন্ন এলাকায় আগামী শুক্রবার ও শনিবার নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণসহ লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন ষিয়টি জানিয়েছেন।
তিনি জানান, আগামী শুক্রবার (১৮ ফেব্রয়ারী) সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সাড়ে ৫ ঘণ্টা নগরীর মেন্দিবাগ পয়েন্ট, ডুবড়ীহাওর, নাইওরপুল, ধােপাদিঘীরপাড়, সােবহানীঘাট ও বঙ্গবীরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পরদিন শনিবার (১৯ ফেব্রয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা নগরীর শাহজালাল উপশহর ব্লক-এইচ, আই, জে, ই, এফ, জি ও সাদাটিকর, মেন্দিবাগ, বােরহান উদ্দিন রােড, মিরাপাড়া, টুলটিকরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই দুই দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D