প্রধানমন্ত্রীর ভারত সফর ফেব্রুয়ারিতে

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

Manual2 Ad Code

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual5 Ad Code

শনিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

Manual5 Ad Code

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে যান এম জে আকবর।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের পর ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ফেব্রুয়ারির প্রথম দিকে ভারত সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে সফরসূচি চূড়ান্ত করবেন।

১৮ ডিসেম্বর তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায় দুই দিন আগে।

সূত্র : বাসস

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code