২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ আফজল মিয়া।
সভায় উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য প্রফেসর ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর, প্রফেসর ডাঃ মোঃ এনায়েত উল্লাহ, ডাঃ ইকবাল হোসেন চৌধুরী, প্রফেসর ডাঃ নাজমুল ইসলাম, আবু আহমেদ সিদ্দীকি, ডাঃ এস কে নিজাম জাহিদ হোসেন, প্রফেসর ডাঃ নাহিদ ইলোরা, প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, আহমদ আল কবীর পিএচ.ডি, ফাহিম ফারুক চৌধুরী, মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম), মোঃ শামিম আহমেদ, ডাঃ আবু সাদাত সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডাঃ ফাতেমা পারভীন।
সভার শুরুতে ট্রাস্টি বোর্ডের সদ্য প্রয়াত চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী-এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে বোর্ড অব ট্রাস্টিজের সাময়িক চেয়ারম্যান হিসেবে প্রফেসর ডাঃ মোঃ আফজাল মিয়াকে মনোনীত কর হয়।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের পূর্বে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভাপতি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D