১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২
স্কুল-কলেজের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী বলেছিলেন, করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সংশ্লিষ্টরা জানান, সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী ৮০ শতাংশ শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজের আওতায় এনেছে সরকার। বর্তমানে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D