১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের শরীরে।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।
করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৯৩টি। শনাক্তের হার ২৯.১৭ শতাংশ।
আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৭২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১, খুলনায় ১ এবং রংপুরে ১ জন করে মারা গেছেন।
এর আগে সোমবার দেশে করোনায় ৩১ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ১৩ হাজার ৫০১ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D