২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২
এভার কেয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২ মাস ১৯ দিন পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।
তার আগে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্যরা এভার কেয়ার হাসপাতালের হলরুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ম্যাডামকে বাসায় নেওয়া হবে। তার আগে মেডিক্যাল বোর্ডের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
সূত্র জানায়, ইতোমধ্যে খালেদা জিয়াকে বাসভবনে নেওয়ার প্রস্তুতি হিসেবে বাসভবনে কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাসভবন।
খালেদা জিয়ার চিকিৎসক জানান, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে করোনা প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় তাকে ফিরোজায় রেখে চিকিৎসার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য তার বাসাতেই চিকিৎসার প্রাথমিক সব আয়োজন রাখা হয়েছে।
খালেদা জিয়া নিজেও এখন আর হাসপাতালে থাকতে চাইছেন না উল্লেখ করে তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে প্রায় আড়াই মাস ধরে রয়েছেন তিনি। চিকিৎসকরাও মনে করছেন- বাসায় পারিবারিক পরিবেশে রাখতে পারলে খালেদা জিয়ার শারীরিক ও মানসিকভাবে আরও শক্ত হতে পারবেন।
উল্লেখ্য, ৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সর্বশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।
গত ১৩ নভেম্বর তার বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম তার চিকিৎসা সেবা দিচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D